সারাদেশ

যেকোন মূল্যে ইছামতির নাব্য ফেরানো হবে : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, পাবনা : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যেকোন মূল্যে পাবনার ঐতিহাসিক ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদের পর ড্রেজিং করে নাব্য ফেরানো হবে। অবৈধ দখলদার যত বড় ক্ষমতাধর হোক, কোন প্রভাব বিস্তার করে লাভ হবে না। তিনি বলেন, পৃথিবীতে কোন দেশ নদী উদ্ধার ও নাব্য ফিরিয়ে আনতে নির্বাচনী ইস্তেহার দেয়নি। যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নির্বাচনী ইস্তেহারে দিয়েছিলেন।

পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি সার্ভিসের উদ্বোধন উপলক্ষে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিআইডব্লিউটিএ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ইতোমধ্যে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা, নৌপথগুলোর নাব্য ফিরিয়ে আনাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। বিগত বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও কোন ড্রেজার ক্রয় করেনি। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ৮০টি ড্রেজার ক্রয় করেছে।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, নৌপথ এবং দক্ষ জনশক্তি তৈরীতে বর্তমান সরকার ৪টি মেরিন একাডেমি তৈরি করেছে। যা দেশ স্বাধীনের কোন সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। সমুদ্র জয় আমাদের নেত্রীর অবদান। তার কারণে আমরা আজ সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ১৯৯৮ সালে আরিচা-কাজিরহাট নৌরুটটি বন্ধ হয়। আজকে দুই যুগ পর এটি নতুন করে চালু ব্যবস্থা হওয়ার নিজের কাছে গর্বের মনে হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩০ বছর আগেই স্বাধীনতার সুখ পেত জনগণ। কিন্তু তাকে হত্যা করায় এই সুখ পাচ্ছেন ৫০ বছর পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনার সরকার আমলে।

তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এমপির উদ্দেশ্যে বলেন, দেশের উল্লেখযোগ্য ১৭ জেলার মধ্যে পাবনা একটি জেলা। এই পাবনায় ক্রিকেটের উন্নয়নে নজর দেয়ার আহবান জানান।

একই সাথে ঈশ্বরদী পাবনা ঢালারচর রেললাইন অচিরেই বঙ্গবন্ধু সেতুর সাথে সংযুক্ত নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি। এছাড়াও নৌপথগুলো সচল করতে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

এ সময় অন্যান্যর মধ্যে পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সাহা, মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন, রুপপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ দিন দুপুর বারোটায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ঘাট থেকে নৌপথে কাজিরহাট ঘাটে আধুনিক ও উন্নতমানের নতুন সংযোজন বেগম রোকেয়া রো-রো ফেরিযোগে আসেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। জনসভা শেষে নির্মাণাধীন পাবনা মেরিন একাডেমি পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, সরকার ভোটের রাজনীতির উন্নয়ন করছে না। আমরা করছি টেকসই উন্নয়ন। কাজিরহাট-আরিচা নৌরুপ চালুর বিষয়টি কোনো সস্তা রাজনৈতিক উন্নয়ন নয়। মানুষের সেবা ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে এই কাজ।

এদিকে টানা ২৪ বছর পর পাবনার কাজিরহাট টু আরিচা নৌ রুটে ফেরি সার্ভিস চালু হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা