সারাদেশ

নৌকার মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার কবিরের মিছিলে ও প্রচারণা ক্যাম্পে ককটেল হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলা দুটিতে ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলা দুটির মধ্যে একটির বাদি জেণা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও অপরটির বাদি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুমেল আল ফয়সল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দুটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের দক্ষিণ মৌড়াইল এলাকায় মেয়র প্রার্থী নায়ার কবিরের একটি নির্বাচনী ক্যাম্পে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া তিনটি ককটেলের মধ্যে দুটি বিস্ফোরিত হয়, আর একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার বরে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এরপর ২৫ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের মেড্ডা এলাকায় নায়ার কবিরের সমর্থনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে বের করা একটি মিছিলে আবারও ককটেল হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া চারটি ককটেলের মধ্যে দুটি বিস্ফোরিত হয়। বাকি দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রলীগের নেতা আহত হন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা