সারাদেশ

বাসচাপায় এনএসআই’র সাবেক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এনএসআই’র অবসরপ্রাপ্ত এক ফিল্ড অফিসারের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার্ধীন বরিশাল ক্যাডেট কলেজ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন হাওলাদার (৭০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকার বাসিন্দা এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার।

স্থানীয়দের বরাত দিয়ে বাবুগঞ্জ ফায়ার স্টেশানের লিডার নুরুজ্জামান শরীফ জানান, মোবারক হোসেনকে বহনকারী মোটরসাইকেলটিকে প্রথমে একটি বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে মোবারক আলী রাস্তার ওপর পড়ে গেলে দ্রুতগামীর সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

এতে মোবারক হোসেনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়দের বাধায় রহমতপুর নতুন ব্রিজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় চালক ও হেলপার।

প্রতিবেশীরা জানিয়েছেন, মোবারক হোসেন কানে কম শুনতেন। তার দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। তিনি বিভিন্ন স্থানে যেতে নিজেই মোটরসাইকেল চালাতেন। দুর্ঘটনার সময়ও তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাহিদ-বিন-আলম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা