সারাদেশ

একটু সহযোগিতাই পারে প্রভাকে বাঁচাতে 

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৭ বছর বয়সী ফুটফুটে শিশু প্রভা। আর একটু সাহায্য-সহযোগিতা পেলে হয়তো সুস্থ হয়ে উঠতে পারে। ক্যান্সারের মতো ভয়ঙ্কর অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে সে।

ছোট্ট ফুটফুটে শিশু প্রভা বাঁচতে চায়। হেসে-খেলে অন্য শিশুদের মতো স্কুলে যেতে চায়। কিন্তু তার সকল চলার পথে বাঁধা হয়ে উঠেছে ব্লাড ক্যান্সার এবং দারিদ্রতা। ২০১৯ সালে প্রভার ব্লাড ক্যান্সার ধরা পড়ে তার। তাকে চিকিৎসা করাতে দরিদ্র পিতা সদয় দাশ ভিটে-বাড়ি, সহায়-সম্বল বিক্রি করে দেয়। কিন্তু তাতেও চিকিৎসা খরচ না হওয়ায় বিষয়টি ২০১৯ সালের নভেম্বর মাসে গণমাধ্যমে প্রকাশিত হয়। তৎকালিন সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন প্রভার সাহার্য্যার্থে সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি উদ্যোগ নিয়ে শিশু প্রভার জন্য অর্থ সংগ্রহ করেন। সমাজের দানশীল ও মানবিক মানুষরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই সহযোগিতায় হতদরিদ্র পরিবারের ফুটফুটে শিশু প্রভা ভারত থেকে উন্নত চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থতা লাভ করে।

সেজুতি দাশ প্রভা’র পিতা সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামের হতদরিদ্র সদয় দাশ জানান, ২০১৯ সালে প্রভা অসুস্থ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনসহ সমাজের দানশীলদের সহযোগীতায় ওই বছরের ১নভেম্বর ভারতের ভেলরের সি.এম.সি হাসপাতালে প্রভাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে প্রভা বেশ সুস্থ হয়ে উঠেছিল।

সদয় দাশ বলেন, ভেলরের অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রথম পর্যায়ে চিকিৎসা করিয়ে প্রভা দীর্ঘদিন সুস্থ ছিল। কিন্তু চিকিৎসার ২ বছর হওয়ায় প্রভা আবারও অসুস্থ হয়ে পড়েছে। প্রভাকে পুরোপুরি সুস্থ করে তুলতে ২ বছর ডাক্তাররা রক্ষণাবেক্ষণ করবেন এবং ৭-৮ বছর পর্যবেক্ষণ করবেন। এভাবে দীর্ঘ মেয়াদি চিকিৎসা করাতে পারলে প্রভা সুস্থ হয়ে যাবে বলে ভেলরের বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রভাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে আরও প্রায় ৮ লাখ টাকার প্রয়োজন। যা যোগার করার সাধ্য প্রভার হতদরিদ্র পিতা-মাতার নেই। তাই বাধ্য হয়ে হতভাগ্য পিতা সদয় দাশ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট আবারও সহযোগিতার হাত পেতেছেন। সকলে আর একটু সহযোগিতা করলে প্রভা সম্পূণভাবে সুস্থ হয়ে যেতে পারে।

নিষ্পাপ প্রভা’র জন্য সহযোগিতা পাঠাতে ০১৭৩৬১২৭১৬৪ (বিকাশ) অথবা সোনালী ব্যাংক লি. তালা শাখার হিসাব নং : ২৮২০৯০১০২৩৪৪৮ ব্যবহার করা যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা