সারাদেশ

রংপুর নগরীতে নকল প্রসাধনী কারখানার সন্ধান  

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীতে দু’টি নকল প্রসাধনী কারখানায় পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও গোয়েন্দা পুলিশ। অভিযানে ৫ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। এতে নকল ওই দুই কারখানার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর শালবন মিস্ত্রিপাড়া ও কেরানীপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর শালবন মিস্ত্রিপাড়া ও কেরানীপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ভাড়াবাড়ী থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়। পরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক নকল প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট গ্রামের ফয়জার রহমানের ছেলে মেহেদী হাসানকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একই অভিযোগে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।

অভিযানে নকল জনসন প্রসাধনী যাতে নিজেদের তৈরি লেবেল লাগানো বেবি সোপ, বেবি ওয়েল, বেবি পাউডার, বেবি লোশন, অলিভ ওয়েল, বেবি শ্যাম্পু এবং ক্লিন এন্ড ক্লিয়ার উদ্ধার করা হয়।

এছাড়াও নকল কুমারিকা ও ডাবর আমলা তেল, নকল ভিট, ভিট হেয়ার রিমুভার, নকল শিশা তেলসহ বিভিন্ন লেভেল স্টিকার জব্দ করা হয়। যার আনুমানিক মূল ৫ লাখ টাকা। যা পরবর্তীতে ধ্বংস করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও বলেন, সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা