সারাদেশ

২৭ ফেব্রুয়ারি কাজিরহাট-আরিচা ফেরি সার্ভিস চালু 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : আবারও চালু হতে যাচ্ছে পাবনার কাজিরহাট থেকে আরিচা নৌরুটের ফেরি সার্ভিস। ১৯৯৮ সাল থেকে এ রুটে এখন পর্যন্ত তিনবার ফেরি সার্ভিস চালু করা হলেও নাব্যতা এবং ফেরি সংকটের কারণে এই সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছিল।

বর্তমানে ১০টি ড্রেজার দিয়ে বালি অপসারণ করা হচ্ছে। এরই মধ্যে ১৫ কিলোমিটার দূরত্বের চ্যানেল খনন করা হয়েছে। নতুন করে এ চ্যানেল খুলে দিতে কর্মকর্তারা দিনরাত কাজ করছেন বলে জানিয়েছে বিআইডব্লিউটি'র সুত্র।

বিআইডব্লিউটিএ'র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান গণমাধ্যমকে জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে কাজিরহাট-আরিচা ফেরি সার্ভিস উদ্বোধন করবেন।

নিজাম উদ্দিন পাঠান আরও জানান, প্রাথমিকভাবে ৪টি ফেরি এ রুটে চলাচল করবে। কাজিরহাট থেকে আরিচা যেতে সময় লাগবে এক ঘণ্টা এবং আসতে সময় লাগবে দেড় ঘণ্টা।

বিআইডব্লিউটি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছাইদুর রহমান জানান, রাজস্ব বাজেট থেকে এ নতুন চ্যানেল খনন করা হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৫ লাখ ঘনমিটার বালি অপসারণ করা হয়েছে। আরও ৪ লাখ ঘনমিটার বালি অপসারণ করা হবে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা