সারাদেশ

চাঁদাবাজির মামলায় কলেজ অধ্যক্ষ জেলহাজতে

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদোন্নতির জন্য অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ওই কলেজের উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ ৩ শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা নেয়। পরে কাজ করে না দেয়ায় ২০০৮ সালে উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিজ্ঞ বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেছেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জাহিদ আনোয়ার ও এপিপি নুরুল করিম ছোটন এবং বিবাদী পক্ষে আনোয়ারুল করিম শাহজাহান।

রায় ঘোষণার পর অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে জেলহাজতে প্রেরণ করেছে।

তার বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮শ ৬৭ টাকা আত্মসাৎ এর আরও একটি মামলা আদালতে বিচারধীন রয়েছে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা