সারাদেশ

ব্রকলি চাষে সফল ইয়াছমিন

স্বপন দেব, মৌলভীবাজার : কয়েক বছর আগেও আমাদের দেশের মানুষের কাছে ব্রকলি সবজিটি সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা ছিল না। অথচ এই শীতে এসে হঠাৎ এর কাটতি বেড়ে গেল। এখন বাজার ছেয়ে গেছে নানা আকারের ব্রকলিতে। কারণ, বাংলাদেশেই পর্যাপ্ত পরিমাণে চাষ হচ্ছে এই সবজি।

মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া গ্রামের ইয়াসমিন বেগম (২০)। তিনি ব্রকলি সবজি চাষ করে এখন সফল চাষী। ফিরেছে সংসারে স্বচ্ছলতাও। কিশোরী ইয়াসমীন সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ওই এলাকার কিশোর কিশোরী ক্লাবের সদস্য।

জানা যায়, এনজিও সংস্থা সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কর্মকর্তাদের পরামর্শ এবং তাদের দেয়া বীজ ও বিভিন্ন উপকরণ পেয়ে কিশোরী ক্লাবের ইয়াসমিন বেগম শুরু করেন শাক-সবজি আবাদ। বাড়ির সামনের প্রায় ১০ শতক জমিতে নতুন জাতের সবজি ব্রকলি চাষ করে এবার সফল হয়েছেন তিনি। এছাড়াও লালশাক, আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, সিম, গাজর প্রভৃতি সবজি চাষ করে একজন সফল কৃষাণী হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। কিশোরী ইয়াসমিনের সফলতা দেখে এলাকার অনেকেই আজ এধরনের সবজি চাষে উদ্যোগী হয়েছেন।

সূচনা প্রকল্পের মনিটরিং অফিসার মনোজ কান্তি দাস ও সূচনা প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. মোফাজ্জল হোসেন বলেন, ব্রকলি চাষের পদ্ধতি অত্যন্ত সহজ তাই গ্রামীণ খামারিরা এ সবজি চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। ফলে এলাকার প্রায় ৬০ কৃষক-কৃষাণি এ সবজি চাষের অংশ নিয়ে সফলতা পেয়েছেন।

ইয়াসমিন বেগম জানান, সঠিক পরামর্শ ও সহযোগিতা পেলে যে কোন মানুষ লক্ষ্য অর্জন করতে পারে। আমি সূচনার অনুপ্রেরণায় সবজি চাষ শুরু করি। আজ এলাকার অনেকেই আমার সবজি ক্ষেত দেখতে আসেন এবং পরামর্শ নিয়ে সবজি চাষে উৎসাহী হচ্ছেন। এছাড়াও সূচনার কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে হাস-মুরুগ লালন-পালনও করছেন তিনি।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে সূচনা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীকে নতুন নতুন জাতের সবজি বীজ দেওয়া হয়েছে। সূচনার পাশাপশি কৃষি অফিস থেকে তাদেরকে সবসময় প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। এদের মধ্যে হিংগাজিয়া এলাকার ইয়াসমিন বেগম ব্রকলি চাষ করে বেশ সফলও হয়েছেন। তাদের দেখে অনেকেই এ সবজি চাষে এগিয়ে আসছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা