সারাদেশ

সড়ক নির্মাণে লাগামহীন অনিয়ম-দুর্নীতি  

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় খাদ্য গুদাম সংলগ্ন (রামসু বাজার সড়ক) খাগড়াছড়ি-চট্রগ্রাম সড়ক থেকে বটথলী ১.৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মং কনস্ট্রাকশনের অনুকূলে কাজ নেওয়া সাব কন্টাক্টে ঠিকাদার তাজুল ইসলাম কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে।

এলজিইডির ২০১৯-২০ অর্থ বছরে প্রকল্পে ড্রেন, কালভার্ট ও কার্পেটিং কাজের অনুকূলে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। গুইমারা খাদ্য গুদামের ব্রিজের পাশ থেকে হাফছড়ি ২নং ইউনিয়নের ৪নং বটথলী রাস্তার ১.৫ কিলোমিটার নির্মাণ কাজের এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঠিকাদারকে বার বার অনুরোধের সড়ক নির্মাণ কাজের অনিয়ম-দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না।


এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়াসহ নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তায়।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মং কনস্ট্রাকশন থেকে সাব কন্টাক্টে কাজ নেওয়া ঠিকাদার তাজুল ইসলাম।

উপজেলা এলজিডির প্রকৌশলী আব্দুল মান্নান জানান, এই কাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধীনে টেন্ডারের চুক্তি মূল্য ধরা হয়েছে- ১ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৬৭২ টাকা ৪৯ পয়সা।

স্থানীয়দের অভিযোগ, গুইমারা উপজেলায় উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না।

প্রকল্পগুলোতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটি ভেঙ্গে জলে যাচ্ছে সরকারি টাকা। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনোপযোগী হয়ে পড়ে এসব সড়ক। ফলে সরকারি বরাদ্দে অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীদের।

অপরদিকে, রাস্তার তিনটি পয়েন্টে ২৪ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকা ব্যয়ে ৩.৩ মি. আরসিসি বক্সকালভার্ট নির্মাণে নিম্নমানের ইট, খোয়া ও অনুমোদনহীন বালির ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

এই বিষয়ে হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী বলেন, বটতলী সড়কের ১.৫ কিলোমিটার কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। তিনি আরো বলেন, হাফছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এলাকার জনস্বার্থের কথা বিবেচনা করে উল্লেখিত কাজের ঠিাকাদারকে টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ করার কথা বললেও কোন তোয়াক্কা না করে অনুমোদন বিহীন নিম্নমানের বালি ও কংক্রিট দিয়ে কাজ সম্পূর্ণ করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের ঠিকাদার।

গুইমারা উপজেলা প্রকৌশল এলজিইডি আব্দুল মান্নান বলেন, উন্নয়ন কাজের চুক্তি মোতাবেক কাজ না হলে এবং কাজে অনিয়ম হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বটতলী রাস্তার কাজের অনিয়মের অভিযোগে কাজের স্থলে গিয়ে ঠিকাদারকে চুক্তি মোতাবেক কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে সে বিষয়টি নিয়ে কর্ণপাত করছে না বলেও তিনি জানান।

অভিযুক্ত ঠিকাদার মো. তাজুল ইসলাম, কাজের অনিয়মের বিষয় অস্বীকার করে অভিযোগের তোয়াক্কা না করে উল্টো এলজিইডি কাজ বুঝে নিবে এবং তাদের বুঝিয়ে দিবে বলে হুঙ্কার ছাড়েন।


সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা