সারাদেশ

ব্যক্তি উদ্যোগে ব্রিজ, প্রযুক্তিগত দিক উপেক্ষা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল বটতলা নামক স্থানে চন্দনা-বারাশিয়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে।ব্রিজটির দৈর্ঘ্য ১শ ফুট এবং প্রস্থ সাড়ে ৩ ফুট।

চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজটির নির্মাণ কাজের সঙ্গে জড়িতদের ধারণা আগামী ২/৩ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে।

তবে খরস্রোতা না হলেও একটি নদীর উপর ব্যক্তিগত উদ্যোগে ব্রিজ নির্মাণ করা যায় কি-না তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. রফিকুল ইসলাম বলেন, যে কোনও নদীর উপর প্রযুক্তিগত বিষয় না দেখে সেতু নির্মাণ সঠিক নয়। এটা ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনা বেশি। মানুষের জীবনের ঝুঁকি থাকবে।

ব্রিজটি নির্মাণের সময় প্রযুক্তিগত বিষয় দেখার জন্য কোন প্রকৌশলীর সার্বক্ষণিক তত্ত্বাবধান নেই। এজন্য ব্রিজটি ব্যবহারে ঝুঁকির বিষয়টি সর্বমহলে আলোচিত হচ্ছে। এদিকে সরকারি টাকা না পাওয়ায় সরকারি কর্মকর্তাদের কাছে যাননি বলে জানালেন সেতু নির্মাণের প্রধান উদ্যোক্তা বিলসড়াইল গ্রামের শেখ হারুন-অর রশিদ।

প্রকৌশলীদের অনুমোদন ছাড়া সেতুটি ঝুঁকিপূর্ণ হবে কি-না জানতে চাইলে উদ্যোক্তা হারুন-অর রশিদ বলেন, আমাদের সেতু দিয়েতো ভারি গাড়ি চলাচল করবে না। তাছাড়া যে সব মিস্ত্রি সেতুর কাজ করে তাদের মতামতের ভিত্তিতে বেজমেন্ট ও পিলারে ১৬ মিলি মাপের প্রয়োজনীয় সংখ্যক রড দেওয়া হয়েছে।

ব্রীজ নির্মানের মূল উদ্যোক্তা বিলসড়াইল গ্রামের শেখ হারুন-অর রশিদ আরও বলেন, প্রায় ২ মাস আগে এ ব্যাপারে এলাকাবাসীকে নিয়ে একটি সভা করি। ওই সভায় নিজেদের টাকায় ব্রীজটি নির্মানের উদ্যোগ নেওয়া হয়। ওই সভায় গ্রামের বিত্তশালীসহ সর্বস্তরের লোকদের কাছে ব্রীজ নির্মানের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়।

ইতিমধ্যে শতাধিক গ্রামবাসীর মাধ্যমে প্রায় সাড়ে ৫ লাখ টাকা সংগৃহীত হয়। এ অবস্থায় গত ২৯ জানুয়ারি থেকে ব্রীজ নির্মানের কাজ শুরু হয়। একাজে নিয়োজিত স্থানীয় রাজমিস্ত্রিদের প্রতি বর্গফুট বাবদ দিতে হবে ৩৫০ টাকা। প্রতিদিন ১৪ জন রাজমিস্ত্রি ব্রিজ নির্মাণের কাজ করছে।

এলাকাবাসী জানান, গত ১৫ বছর ধরে তারা চন্দনা-বারাশিয়া নদীর ওই জায়গায় একটি ব্রীজ নির্মানের জন্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে ধরনা দিয়েছেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমনকি স্থানীয় সাংসদের কাছে তারা এ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। এছাড়া কয়েকবার আবেদন করেছেন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে।

কিন্তু তাতেও কোন ফল জোটেনি। এ কাজে সরকারি-বেসরকারি কোন সহায়তা না পেয়ে গ্রামবাসীরা স্বেচ্ছায় টাকা তুলে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেছেন। ব্রিজটি নির্মিত হলে ৮টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, ইউনিয়ন পরিষদে ব্রীজ নির্মানের জন্য কোন বাজেট নেই। ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাই ব্রীজ নির্মাণ করা সম্ভব না।

উল্লেখ্য, ৫/৬ বছর আগে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে অবস্থিত আরএমএস ইটভাটার পশ্চিম পাশে ওই একই নদীর উপর অপর একটি ব্রিজ নির্মিত হয়েছিল ব্যক্তিগত উদ্যোগে।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা