সারাদেশ

সাফরি পার্ক কর্তৃপক্ষ-ইজারাদারের মধ্যে বিরোধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কর্তৃপক্ষ ও ইজারাদারের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগের খবর পাওয়া গেছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ করে আসছে।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি উভয় পক্ষ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় সাধারণ ডায়েরীর (জিডি) বিষয়ে জানা গেছে, ঢাকার গুলশানের নিকেতন এলাকার মৃত; আব্দুল জব্বারে পুত্র আজাহারুল ইসলাম নাহিদা এডভারটাইজিং এন্ড প্রিন্টিং নামে ২০২০-২১ সালের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ইজারা গ্রহণ করেন।

ইজারা প্রদানের পর থেকেই নীতিমালা অনুযায়ী সাফারী পার্কের সকল দায় দায়িত্ব পালন করলেও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রায় সময় তার কাছে টাকা দাবী করতে থাকেন। টাকা না দেওয়ায় অনেক সময়ই তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

গত ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন থাকায় পার্কে বিপুল দর্শণার্থী সমাগম হয়। সেইদিন বিকেল সাড়ে ৪টার দিকে দর্শণার্থীদের পার্কের ভিতরে রেখেই বাইরের মূল গেইট বন্ধ করে দেয়া হয়। পরে মূল গেইটের সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্কের লোকজনল নিয়ে ইজারাদারকে মারধর করে আহত করেন।

ইজারাদার আজাহারুল ইসলাম জানান, বৈধভাবে ইজারা নিয়েও পার্কের ভারপ্রাপ্ত কর্মর্তার অন্যায় দাবীর প্রতিবাদ করায় তাকে ও তার লোকজনদের মারধর করেছে।

এ ব্যাপারে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান একই দিনে শ্রীপুর থানায় পাল্টা সাধারণ ডায়েরী করেন। তিনি জানান, ইজারাদারের কাছে টাকা দাবী ও মারধরের ঘটনা সঠিক নয়। পার্কের নির্ধারিত সময়ের পরও ইজারাদার প্রধান ফটক বন্ধ না করার বিষয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, উভয় পক্ষের সাধারণ ডায়েরীর (জিডি) আবেদন নথিভুক্ত করে তদন্ত হচ্ছে।

সান নিউজ/সানি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা