ছবি: সংগৃহীত
সারাদেশ

মোরেলগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ          

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ফেরিঘাটে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে।

আরও পড়ুন: ঢাকায় আসছে মার্কিন পর্যবেক্ষক দল

অতিরিক্ত টোল আদায় বন্ধ ও সরকার নির্ধারিত টোল আদায়ের দাবিতে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি ওই অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত ৯ জুন ওয়েলকাম এক্সপ্রেস নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের ম্যানেজার বাগেরহাটের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

অভিযোগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ ফেরি পারাপারের জন্য একটি পরিবহনের সরকার নির্ধারিত ভাড়া ৯০ টাকা। কিন্তু টোল আদায়কারীরা একটি পরিবহনের জন্য ৪০০ টাকা নেন। গণ ফেরিতে পারাপার করে রিজার্ভ ফেরিতে পারাপারের রশীদ দেওয়া হয়।

ওয়েলকাম এক্সপ্রেসের ম্যানেজার আ. রাজ্জাক মোল্লা বলেন, অতিরিক্ত টোল আদায় করা অন্যায়। বিষয়টি আদায়কারীদের বললে তারা খারাপ আচরণ করেন। আমরা এ অন্যায় থেকে মুক্তি চাই।

ফেরিঘাটে সরকার নির্ধারিত টোলের চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান এ পরিবহন ব্যবস্থাপক।

আরও পড়ুন: শীঘ্রই ঢাকা-গুয়াহাটি বিমান চালু হবে

বিএম পরিবহনের গাড়ীর ড্রাইভার জয়নাল জানান, মোরেলগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত টোল নতুন কিছু না। প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হয়। তাই বাধ্য হয়েই ৯০ টার টোল ৪০০ টাকা দিতে হয়।

এ বিষয় বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, কয়েক বছর ধরেই মোরেলগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। বিষয়টি আমার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন: ৯ দিনে ভারতে গেল ৬০০ মেট্রিক টন ইলিশ

জেলা প্রশাসক সড়ক বিভাগকে ফেরি ভাড়া আদায়ের মূল তালিকা টানাতে নির্দেশ দেয়। কিন্তু এ বিষয়ে সড়ক বিভাগ ও ফেরি ঘাটের ইজারাদার কোন কর্ণপাত করেনি।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জসহ বিভিন্ন ফেরিঘাট ও সেতুর ইজারাদারদের সরকার নির্ধারিত টোল আদায়ের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত কেউ আদায় করতে পারবে না। ইজারাদারদের দেওয়া চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে।

মালিক সমিতির পক্ষ থেকে নতুন করে আবার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। এ ব্যাপারে কর্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা