সারাদেশ

চার ঘণ্টা পর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের’ যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ রেল ষ্টেশনে দণ্ডায়মান ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের চাবি চুরি হয়ে যাওয়ার প্রায় ৪ ঘণ্টা পর ছেড়ে গেছে ঢাকামুখী ট্রেনটি। নির্দিষ্ট সময়ের পরে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একজন পরিচালক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাতে বাজার স্টেশন প্লাটফর্মে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়।’

ট্রেনের অপেক্ষমান যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অনেকেই এই ট্রেনে গিয়ে ঢাকায় অফিস করার কথা থাকলেও দেরিতে ট্রেন ছাড়ায় অফিস ধরতে পারেননি। এদিকে এ ঘটনায় পাকশী রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সকাল পৌনে ৮টার দিকে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হয়। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি আনলে ৯টা ৪৮ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

পরিচালক আরও বলেন, ‘এ ঘটনায় পাকশী রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি বিকেলেই সিরাজগঞ্জ পৌঁছে তদন্ত শুরু করবে।’

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা