সারাদেশ

'নৌকার ভোটটা আমরা ওপেন দিয়া লাইতে চাই’

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ‘নৌকার ভোটটা আমরা ওপেন দিয়া লাইতে চাই’ লোকমান হোসেনের এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে উঠান বৈঠকে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেনের এক বক্তব্য নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওটি এক সপ্তাহ আগের একটি নির্বাচনী উঠান বৈঠক থেকে ধারণ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি নৌকায় ‘ওপেন ভোট’ দিয়ে জিতিয়ে আনার জন্য বৈঠকে প্রস্তাব করেন।

বক্তব্যে লোকমান হোসেনকে আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, 'মেম্বারের (কাউন্সিলর) ভোট যেন আমরা দিতারি, হেই ব্যবস্থা কইরা দিবা, আর নৌকার ভোটটা আমরা ওপেন দিয়া লাইতে চাই। যদি আমরা উন্নয়নে বিশ্বাস করি, এর আগেও এমন হইছে। নৌকার ভোটটা যেন সবাই দেলা। আর ওই ভোটটা (কাউন্সিলর) গোপনে হইলেও আমাদের কোনো আপত্তি নাই।’

এটা তার ব্যক্তিগত অভিমত জানিয়ে বক্তব্যে আরও বলেন, ‘মেম্বারা (কাউন্সিলর) মধ্যে ডেক্কাডেক্কি (ধাক্কাধাক্কি) করলে আমরার নৌকা পিছে পইড়া যাইবগা। আমি একটা মত বা প্রস্তাব দিয়া যাই, আমরা নৌকাটারে নিশ্চিত করতে কাউন্সিলদের মধ্যে এমন ঐক্য করা যায় কিনা। আমাদের নেতা উবায়দুল মোকতাদির চৌধুরী কাজিপাড়ার মানুষদের তিনি ভালবাসেন, সম্মান করেন। তিনি দায়িত্ব দিছে মন্টু ভাইকে (জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক)। উনার দিকে তাকাইয়া আগামী ২৮ তারিখ আমরা কাজীপাড়ার মানুষ দল মত নির্বিশেষে নৌকা প্রতীককে জয়ী করব।’

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মিসেস নায়ার কবিরকে জয়ী করতে পৌর এলাকার ৮নং ওয়ার্ডে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন এ বক্তব্য দেন। এসময় ওয়ার্ড কাউন্সিলর সকল প্রার্থীরা ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ভিডিও ও এর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ‘কাজীপাড়ায় ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী অনেক। আমরা ২০/২৫ জন নিয়ে এলাকায় আলোচনায় বসেছিলাম। সেখানে স্থানীয় বিএনপির এক নেতা প্রস্তাব তোলেন- নৌকার ভোট ওপেন হতে এবং কাউন্সিলর প্রার্থীদের ভোট যেন গোপনে হয়। এই প্রস্তাব আমি উপস্থাপন করি এবং এতে আমার সমর্থন ছিল।'

তিনি আরও বলেন, 'এই বিষয়টি (নৌকায় ওপেন ভোট) অনেক সভায় ওপেন (খোলামেলা) আলোচনা হচ্ছে। বড় বড় নেতারা বললে কোনো দোষ নেই। এখন আমি তা বলাতে দোষ হয়ে গেল?'

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা