সারাদেশ

শিক্ষিকার বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুর পৌর এলাকার সার্জিকেয়ার ক্লিনিকের পেছনে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকার বাসা থেকে স্বপ্না ওরফে রোজি (১১) নামে এক শিশু গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাহমুদা আক্তার মেরি নামের স্কুল শিক্ষিকার বাড়ির রান্নঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় । স্বপ্না সদর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে।

জানা যায়, ৪ বছর ধরে স্বপ্না স্কুল শিক্ষিকার বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছে। স্বপ্নার মা ও বাবার মধ্যে বিচ্ছেদ হওয়ার পর তার বাবা ঢাকায় চলে যাওয়ায় স্বপ্না ওই শিক্ষিকার কাছেই থাকতেন । তবে দুই মাস আগে স্কুল শিক্ষিকার বাড়ি ছেড়ে স্বপ্না তার গ্রামের বাড়ি দূর্গাপুরে চলে গিয়েছিল বলে জানান নিহত স্বপ্নার চাচা হাবিবুর রহমান। এরপর আবারও স্কুল শিক্ষিকার অনুরোধে পুনরায় তাকে ওই বাড়িতে পাঠানো হয়।

এরপর রোববার দুপুরে ওই শিক্ষিকার রান্নাঘরের সিলিং এর সঙ্গে ঝুলন্ত অবস্থা মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল। এসময় তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

তবে তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি নিহতের স্বজনের। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে ।

সান নিউজ/শুভ রায়/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা