সারাদেশ

মেহেরপুরে  আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

আকতারুজ্জামান, মেহেরপুর : মেহেরপুরে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। ভাষার জন্য জীবন উৎসর্গকারী সব শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মেহেরপুরের সর্বস্তরের মানুষ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকারি-বেসরকারি, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রথম প্রহরে পুলিশের একটি চৌকস দলের অভিবাদন জানানোর মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

প্রথমে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর পক্ষ থেকে মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলি। পরে জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) জামিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ অনেকে।

মেহেরপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু ও দপ্তর সম্পাদক মাসুদ রানা, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা মন্ডলির সদস্য তুহিন আরন্য ও সাধারণ সম্পাদক আল আমিন, জেলা যুবলীগের পক্ষে পৃথকভাবে পুষ্প অর্পণ করেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম পেরেশান,সরফরাজ হোসেন মৃদুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরনসহ যুবলীগের নেতৃবৃন্দরা, জেলা ছাত্রলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা জজ কোর্টের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন আহবায়ক সাকিল আহাম্মদ ও যুগ্ম আহবায়ক শাহরিয়ার লিয়ন।

অন্যদিকে গাংনী ও মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্ন্তাাজিতক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়েছে। ১২ টা ১ মিনিটে গাংনী উপজেলা নির্বাহি অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

এছাড়াও মেহেরপুরের সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

তার আগে রাত ১১টার পর থেকেই দলে দলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে সমবেত হতে থাকেন। শিশু, নারী, বৃদ্ধ অনেকেই এসেছিলেন সালাম-রফিকদের স্মরণে।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা