সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

জাহিদ হাসান মিম্পা, চাঁপাইনবাবগঞ্জ : বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রভাতফেরীতে সর্বস্তরের মানুষের পদচারণায় ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এসময় শহীদ মিনারের বেদীতে ফুলে ফুলে ভরে ওঠে।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জ উপজেলা চত্বরের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী, ওসি ফরিদ আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে একই সময় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, সিভিল সার্জন অফিস, সমাজসেবা অধিদপ্তর, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী, ইসলামিক ফাউন্ডেশন, জেলা কারাগার, জেলা শিল্পকলা একাডেমি, জেলা জাসদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদিকে সকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ ও ফেরদৌসী ইসলাম জেসি’র নেতৃত্বে আ’লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন, জেলা বিএমএ ও স্বাচিপ, জেলা সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘর, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা, সিটি কলেজ, শাহনেয়ামাতুল্লাহ কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা