সারাদেশ

ফসলের খেতে কৃষক আঁকলেন শ্রদ্ধার মিনার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : অপরূপ প্রকৃতির দেশ বাংলাদেশ। লাল-সবুজের দেশে ফসলের মাঠে লালশাক আর পালংশাক রোপণ করে পরম মমতায় বাংলাদেশের শহীদ মিনার এঁকেছেন কুলিয়ারচরের কৃষক মো. রুমান আলী শাহ।

লালশাক আর পালংশাকের চারাগুলো যত বড় হচ্ছে, ততই স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে শহীদ মিনার। ভাষাশহীদের শ্রদ্ধা জানাতেই ফসলের খেতে এমন শিল্পকর্ম এঁকেছেন বলে জানান কৃষক রুমান আলী শাহ। যে জমিতে পরম ভালোবাসায় ফসল ফলান, সেই জমির ফসলের মধ্যে এবার হৃদয়খচিত শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।

কৃষক মো. রুমান আলী শাহ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের কৃষক জিন্নাত আলী মিয়ার বড় ছেলে। এক ছেলে ও এক মেয়ের বাবা ৪৩ বছর বয়সী আবদুল রুমান কৃষিকাজের সঙ্গে জড়িত। দেড় একর আয়তনের খামারের মাঝখানে লম্বা ছয় শতক জমিতে কারও সহযোগিতা ছাড়াই এঁকেছেন দৃষ্টিনন্দন এ শিল্পকর্ম।

কৃষক রুমান জানান, মাতৃভাষা ও ভাষাশহীদের প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের মাঠে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছি। আগে তিনি একই জায়গায় লালশাক ও পালংশাক দিয়ে জাতীয় পতাকা, মানচিত্র ও নৌকা এঁকে প্রশংসা কুড়িয়েছেন। তার এ কাজ দেখে নতুন প্রজন্মের শিশু ও শিক্ষার্থীরা সচেতন হোক। রক্তে অর্জিত মাতৃভাষার ও স্বাধীনতার প্রতি তাদের শ্রদ্ধা বাড়ুক এই প্রত্যাশাই কৃষক রুমানের।

স্থানীয় বাসিন্দা সাদেক হোসেন বলেন, আমাদের মধ্য থেকে দিন দিন দেশপ্রেম উঠে যাচ্ছে। কিন্তু আমাদের এলাকার ছেলে রুমান যা করেছে, তা দেশপ্রেমের অনন্য এক নজির। তরুণ প্রজন্ম এই কর্ম দেখে উজ্জীবিত হবে। রক্তে অর্জিত মাতৃভাষা প্রতি শ্রদ্ধাশীল হবে এই কামনাই করি।

কুলিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষক রুমান এর আগেও ফসলের মাঠে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার লাশশাক ও পালংশাকে দিয়ে জাতীয় পতাকা ও মানচিত্র এঁকে। এবার ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে এঁকেছেন শহীদ মিনার। আর্থিক লাভবান না হলেও দূর-দূরান্ত থেকে লোকজন রুমানের শৈল্পিক কাজ দেখতে ইতোমধ্যেই আসতে শুরু করেছেন। তার কাজে উপজেলা কৃষি বিভাগ গর্বিত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা