সারাদেশ

নরসিংদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের কর্মসূচীর অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নরসিংদীর সর্বস্তরের মানুষ।

জেলা শহরের মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, নরসিংদী প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি, কলেজ শিক্ষক সমিতি, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শহীদ মিনারের বেদিতে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও কাজী নজরুল ইসলামের কবিতা আনোয়ার কবিতার উপর ভাষা আন্দোলন ভিত্তিক পথনাটক। করোনা পরিস্থিতির কারণে এবারের আয়োজনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়।

অপরদিকে, নরসিংদী সরকারি কলেজেও একই সময়ে রাত থেকে শ্রদ্ধা জানায় নরসিংদী সরকারি কলেজসহ আশেপাশের স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন। নরসিংদীর সবকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে স্ব স্ব শহীদ মিনারে ফুল দেওয়া হয়।

সান নিউজ/ রাসেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা