সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী ফুলেল শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আনিসুর রহমান শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর পর পুলিশের একটি দল সশস্ত্র সালাম প্রদান করে। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে জেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার অন্যান্য নেতাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

শহীদের শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, হাফিজুর রহমান মোল্লা(কচি) ও পৌরসভার মেয়র প্রার্থী জহিরুল হক খোকনসহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা আনসার ও ভিডিবি, জেলা জাতীয়পার্টি, জেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক বিভাগ, সিভিল সার্জন সহ বিভিন্ন সরকারি- বেসরকারি কার্যালয়, রাজনৈতিক ও সামজিক সংগঠন।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা