সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালন করা হয়েছে।এ উপলক্ষে দিবসটির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও পর্যায়ক্রমে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারী, ঠাকুরগাঁও প্রেসক্লাব ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা সহ অসংখ্য সাধারণ মানুষ।

এছাড়াও ৫২ সালের বাংলাভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, এ্যাডভোকেট দবিরুল ইসলামের স্মৃতি সৌধে পুষ্পার্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ সারিতে অধীর অপেক্ষা করেন হাজারো মানুষ।

সান নিউজ/বিপ্লব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা