সারাদেশ

শিগগিরই সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল সারকারখানার গ্যাস সঞ্চালন লাইনে অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারখানার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন বলেও জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়রুল আশরাফ খান দিলীপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও ঘোড়াশাল-পলাশ সারকারখানার প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোড়াশাল ইউরিয়া সারকারখানায় নির্মানাধীণ ভবনের পাইলিংয়ের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে পলাশের ২টি এবং নরসিংদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনে পাইলিং কাজে ব্যবহৃত প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন নির্মাণ কাজের সুপার ভাইজার বাবু মিয়া।

সান নিউজ/রাসেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা