সারাদেশ

কিশোরের মরদেহ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াসিন আরাফাত নামে এক কিশোরের মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের হাজী পাড়ার ভাড়া বাসার ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে আশুগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত অফিস সহকারী আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় পুলিশ নিহতের ২ বন্ধুকে আটক করেছে। আটককৃতরা হলো মকবুল হোসেনের ছেলে আলভী ও মৃত ফিরোজ শিকদারের ছেলে একান্ত শিকদার।

নিহতের পরিবার জানান, শুক্রবার বিকেলে ইয়াসিন আরাফাতকে তার বন্ধু আলভী, একান্ত শিকদার, প্রান্ত শিকদার, রায়হান ও সুমন ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ইয়াসিনকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। বারবার তাকে ফোন করলেও রিসিভ করছিল না।

পরে রাত সাড়ে ১১টায় ইয়াসিনের ভাই তুষার তার ইয়াসিনের ব্যক্তিগত ফেসবুকে ম্যাসেঞ্জারে ভয়েজ ম্যাসেজে দেখতে পান সে তার বন্ধু রায়হানের কাছে বাসার ছাদে আছেন অবগত করেন। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাসার ছাদে গিয়ে দেখতে পান ছাদের গেইট ভিতর থেকে বন্ধ অনেক ডাকাডাকির পর কোন সারা শব্দ না পেয়ে রাতেই বাসায় চলে যান।

পরে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাশের ছাদ দিয়ে গিয়ে দেখেন ইয়াসিনের গলায় জিআই তার দিয়ে পেছানো অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে তার মরদেহ। নিহতের পরিবারের অভিযোগ তাকে ঢেকে নিয়ে হত্যা করেছে বন্ধুরা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বলেন, ঘটনাটি খুবই রহস্যজনক। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছি। আশাকরি দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন হবে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা