সারাদেশ

নিজস্ব শহীদ মিনার পেল ধামারন ত্রিপল্লী বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : প্রতিষ্ঠার ৪৮ বছর পর নিজস্ব শহীদ মিনার পেয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৩৩নং ধামারন ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন আর কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করতে হবে না তাদের।

আসছে ২১ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। এতে করে উচ্ছসিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আর নিজস্ব অর্থায়নে শহীদ মিনারটি নির্মাণ করায় ম্যানেজিং কমিটির সভাপতি আলী আহম্মেদ কাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলু সামসুন নাহার জানান, ১৯৭২ সালে স্থানীয়দের উদ্যোগে এলাকায় শিক্ষা বিস্তারের জন্য ধামারণ ত্রিপলী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৭৩ সালের ১ জুলাই বঙ্গবন্ধু সরকারের ঘোষণা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যালয়টিও জাতীয়করণ করা হয়। তবে এরপর এত বছর কেটে গেলেও বিদ্যালয়ে কোনো শহীদ মিনার তৈরি করা হয়নি। বিদ্যালয়ে বর্তমানে ৭ জন শিক্ষক ও প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। গত বছর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলী আহম্মেদ কাজী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিদ্যালয় মাঠের উত্তরপাশে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ করেন।

দৃষ্টিনন্দন এই শহীদ মিনারটির দৈর্ঘ্য ২৮ ফুট ও প্রস্থ ১৯ ফুট। ইতোমধ্যেই শহীদ মিনারটি রঙ করে প্রস্তুত করা হয়েছে। এখন থেকে এই শহীদ মিনার ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির, আরমান, আলিফ, ছোয়া, সাদিয়া বলেন, এবার ২১ ফেব্রুয়ারিতে আমরা আমাদের স্কুলের পাকা শহীদ মিনারে ফুল দিবো। আমরা অনেক খুশি। আমরা আমাদের স্কুলের সভাপতি আলী আহম্মেদ কাজীর প্রতি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলু সামসুন নাহার বলেন, এতদিন শহীদ মিনার না থাকায় আমরা কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতাম। এবার ম্যানেজিং কমিটির সভাপতি আলী আহম্মেদ কাজী নিজস্ব অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করায় আমাদের আর আগের মতো কষ্ট করা লাগবে না। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আহম্মেদ কাজী বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি শহীদ মিনারটি নির্মাণ করেছি। এতে শিক্ষার্থীরা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা জানতে পারবে। আমি কাজটি করে তৃপ্তি পেয়েছি।


সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা