সারাদেশ

জেলা প্রশাসনের ঘোষণায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে শনিবারের (২০ ফেব্রুয়ারি) নেসকোর কার্যালয় ঘেরাও কর্মসূচী স্থগিত ঘোষণা করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসন এবং নেসকো কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের সাথে সমঝোতা হওয়ায় এই কর্মসূচী স্থগিত করা হয়েছে। অপরদিকে গ্রাহকদের গত দুই দিনের আন্দোলনের মুখে সাময়িকভাবে শনিবার থেকে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের কাজ বন্ধ রেখেছে নেসকো কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন নেসকোর আবাসিক প্রকৌশলী সুব্রত কুমার।

তিনি জানান, সাধারণ গ্রাহকদের আন্দোলনের প্রেক্ষিতে শনিবার থেকে মিটার স্থাপন বন্ধ করা হয়েছে। তবে যারা প্রিপেইড মিটার নিতে আগ্রহী শুধু তাদের দেওয়া হবে। পরবর্তীতে যে সিদ্ধান্ত আসে সেটা বাস্তবায়ন করা হবে।
নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে গত দু দিন ধরে ধারাবাহিক কর্মসূচী দিয়ে আসছে নেসকোর সাধারণ গ্রাহকবৃন্দ।

আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২০ ফেব্রুয়ারি) মানববন্ধনের পাশাপাশি নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচী দেয় তারা। তবে শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচী স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল।

তিনি বলেন, নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

তাছাড়া সাধারণ গ্রাহকদের সাথে মতবিনিময় করতে চায় স্থানীয় সাংসদ এবং জেলা প্রশাসক। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। যার কারণে প্রশাসনের আশ্বাসে কর্মসূচী স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, প্রিপেইড মিটার স্থাপন বন্ধের জন্য নেসকোকে বলে দেওয়া হয়েছে। আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা