সারাদেশ

নবীনগরে বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে চোখ উপড়ে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- জালাল মিয়া, আলাল মিয়া, দয়াল শাহ, জামাল মিয়া, হোসেন মিয়া, মাসুদুর রহমান, মিজানুর রহমান, মো. আমির হোসেন, মঈন উদ্দিন ওরফে মনির মিয়া, মুহিন উদ্দিন, মো. কামাল মিয়া, রজব আলী,শাহীন মিয়া, মো. ডালিম মিয়া। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক শুক্রবার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর এলাকায় আজাইড়া গোষ্ঠি ও সরদার গোষ্ঠির মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আজাইড়া গোষ্ঠির লোকজন সরদার গোষ্ঠির মিলন সরদারকে (৮০) চোখ উপড়ে ও জিহ্বা কেটে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ৫৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করা হয়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, কিছু সংখ্যক আসামি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারায় অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা