সারাদেশ

মামলা তুলে না নেয়ায় বাদীর ওপর হামলা, নারীসহ আহত ১০ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে মামলা তুলে না নেয়ায় বাদীর ওপর হামলা করেছে আসামি পক্ষের লোকজন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।

বাদী ওহিদ মিয়া বলেন, লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট হওয়ার অভিযোগে গত বছরের ২৯ নভেম্বর বোয়ালমারী থানায় আমি একটি মামলা দায়ের করি। ওই মামলা তুলে নিতে মামলার ১ নং আসামি সরোয়ার খা চাপ দিচ্ছিল। আমি পেশাগত কাজে ঢাকায় থাকি। শুক্রবার পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়ি পরমেশ্বরদী আসি। এ সময় সরোয়ার খার নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে সরোয়ার খার ছেলে সেনা সদস্য সাইফুল খান, রওশন মুন্সীর ছেলে সেনা সদস্য বদর মুন্সী, আইউব খন্দকার, মনেজ মৃধা, লিঠু মিয়াসহ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার এবং ওই অনুষ্ঠানে আসা আমার আত্মীয়দের উপর হামলা করে। এতে সোহাগ মিয়া (৩০), রাজিয়া বেগম (২৬), মাসুদ মিয়া (২৮), মেহেদী হাসান (২৫), মাসাদ মিয়া (২৫), সাইফুল ইসলাম জাসু (৩০), মুন্সী হাফিজুর রহমান ও আমি নিজে আহত হই। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা ৩টি বাড়িঘর ও একটি মোটর সাইকেল ভাঙচুর করে।

এ ব্যাপারে সরোয়ার খার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয় শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জমিজমা ও আধিপত্য নিয়ে রাসেল কাজী এবং রিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২৭ নভেম্বর সরোয়ার খার নেতৃত্বে ১০-১৫ জন অতর্কিতে আক্রমণ করে রিপন মিয়ার ১৫ সমর্থকের বাড়িঘর ভাঙচুর করে। তখন সরোয়ার খার লাথির আঘাতে রিপন মিয়ার মামাতো ভাই ওহিদ মিয়ার স্ত্রী শিউলির (৩০) পেটের ৩-৪ মাসের বাচ্চা নষ্ট হওয়ার অভিযোগে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছিলেন ওহিদ মিয়া।


সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা