সারাদেশ

মোংলায় বিদেশি মদসহ জালিবোট জব্দ

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলার ১ নম্বর জেটি এলাকা থেকে ১৫ বোতল বিদেশি মদসহ একটি জালিবোট জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী ও বোট মালিক বেল্লাল ওরফে খোমিনী বেল্লালসহ তার সহযোগিরা। বেল্লাল পৌর শহরের সামছুর রহমান রোড এলাকায় ভাড়াটিয়া বাসিন্দা হিসেবে বসবাস করে আসছেন। তিনি নোয়াখালীর মৃত: আজিজ ফোরম্যানের ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে: এম মাজহারুল হক জানান, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে বিদেশী মদ (হুইচকি) জালিবোটে (নৌযান) পাচার করে এনে বোটটি ১ নম্বর জেটি এলাকায় রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ১ নম্বর জেটিতে থাকা পাচারকারীরা বোটে পাচার করে আনা ৪ কার্টুন মদ তড়িঘড়ি করে নামিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযানকারীরা পাচারকারীদের বোটে তল্লাশী চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং বোটটি জব্দ করে। উদ্ধারকৃত মদ ও বোট মোংলা থানা পুলিশে হস্তান্তরের কথা জানিয়েছে কোস্ট গার্ড।

এ ঘটনায় বিদেশী মদ বহনকারী জালিবোট ও জালিবোট মালিক এবং পাচারকারী বেল্লাল (৪৫) ওরফে খোমিনী বেল্লালসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ ঘটনার পর থেকে বেল্লাল ও তার সহযোগিরা গাঁ ঢাকা দিয়ে রয়েছে। এদিকে বেল্লালসহ তার সহযোগী পাচারকারী একটি চক্র দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে আগত বিদেশী জাহাজ থেকে মাদক, জ্বালানী তেল ও অন্যান্য মালামালের কালোবাজারী ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বেল্লাল চক্রের পাচারকৃত মালামাল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটকও হয়েছে। তারপরও বেল্লাল চক্র মোংলা বন্দরে চোরাচালান কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা