সারাদেশ

সরাইলে টিকা নিয়েছেন ২ হাজার ৩শ ৭৮ মানুষ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইল টিকা কার্যক্রম উদ্বোধন এর পর থেকে প্রথম ডোজ সম্পন্ন করেছে ২ হাজার ৩শ ৭৮ জন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সরাইল সরকারি হাসপাতালে টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিদিনই টিকাকেন্দ্রে ভিড় বাড়ছে। টিকা গ্রহণের জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ টিকা গ্রহণের পর সবাই সুস্থ আছেন। টিকা গ্রহণের পর অল্প সংখ্যক মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও তা ছিল মৃদু। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারাও এখন সুস্থ আছেন।

এর মধ্য দিয়ে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছিল তা কেটে গেছে। ফলে টিকা গ্রহণে মানুষের স্বতঃস্ম্ফূর্ত সাড়া মিলেছে। প্রত্যেকটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়। কর্তৃপক্ষ ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। টিকাদানে (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সরাইল উপজেলায় টিকা গ্রহণ করেন ২৮৫ জন। সর্বমোট এ পর্যন্ত ২৩৭৮ জন টিকা নিয়েছেন। অর্থাৎ, গত কয়েক দিনের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিদিনই টিকাদানের হার ব্যাপকভাবে বেড়েছে।

এদিকে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরাইল উপজেলা কোভিড-১৯ ভ্যাকসিন ওয়েব এ নিবন্ধন সম্পন্ন করেছেন ৩২১২ জন। বৃহস্পতিবার টিকা গ্রহণ করেন মোট ২৮৫ জন। ১ম ডোজ এ সম্পন্ন করেছেন ২৩৭৮ জন।

এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, স্বাস্থ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরেই উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে এ পর্যন্ত ৩২১২ জন রেজিষ্ট্রেশন করেছে। ১ম দিন থেকে ২৩৭৮ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা গ্রহণ করেছেন। বাকিরা পর্যায়ক্রমে গ্রহণ করবে। পরে দ্বিতীয় রাউন্ডে টিকা তারা পাবেন।

উল্লেখ্য, সরাইল উপজেলায় প্রথম ধাপে ৬ হাজার ডোজ টিকা পাওয়া গেছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা