সারাদেশ

ট্রলির নিচে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: পাওয়ার ট্রলি থেকে আখ নেয়ার সময় ট্রলির চাকার নিচে পড়ে রিজভী চৌধুরী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিজভী চৌধুরী (৪) সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে মুজিবপাড়ার ওসমান গনির ছেলে। তার মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রাস্তার ওপর খেলছিল রিজভী ও তার বন্ধুরা। এ সময় আখ বোঝাই একটি পাওয়ার ট্রলি দর্শনার দিকে যাচ্ছিল। রিজভী ও কয়েকটি শিশু ওই দ্রুতগতির পাওয়ার ট্রলি থেকে আখ নিতে গেলে ঘটে বিপর্যয়। পাওয়ার ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় রিজভী।

তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানকার চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

চিকিৎসক ডা. শাকিল আর সালাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই মারা গেছে শিশুটি।

নিহত রিজভীর বাবা ওসমান গনি জানান, আমার এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে ঊর্মিলা খাতুন (১০) দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। রিজভীকে লেখাপড়া শিখিয়ে ম্যাজিস্ট্রেট করার ইচ্ছা ছিল।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর পাওয়ার ট্রলিটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছেন এর চালক। তবে নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা