সারাদেশ

সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এসময় তার দায়ের কোপে সৎ ভাইও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মহানগরের শাহপরান (রহ.) থানার বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই নৃশংস ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক যুবক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রামদা ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা বেগম (৯)। গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, শাহপরান থানার সহকারী কমিশনার ময়নূল আবছর ও ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন।

শাহপরান থানায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‌‘বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।’

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। কী কারণে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা