সারাদেশ

ট্রলার ডুবির ৫৪ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া ৩ শ্রমিকের মধ্যে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় বকচর গ্রামের মনজিল গাজীর ছেলে নিখোঁজ বাবর আলি (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরী দল।

বাংলাদেশ ফায়ার সার্ভিস’র সাতক্ষীরা উপ-সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ডের ডুবুরী দল নিখোঁজ ৩ শ্রমিককে উদ্ধারের জন্য কপোতাক্ষ নদে টানা তল্লাসির ৫৪ ঘন্টা পর বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে নদীর তীরে অর্থাৎ নিখোঁজস্থল থেকে প্রায় ৫শ’ মিটার দুরে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্ধগলিত মরদেহটি বাবর আলীর বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন।

তিনি বলেন বাকি দু’জনের লাশ না পাওয়া পর্যন্ত আমাদের তল্লাসি চলবে। খবর পেয়ে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা নিখোঁজ বাবর আলীর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি আম্পানের আঘাতে ভেঙ্গে যাওয়া উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া গ্রামের কপোতাক্ষ নদের পাউবো’র বেড়ীবাঁধ সংস্কার কাজ চলছিল।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬ টার সময় সংস্কার কাজে নিয়োজিত ১২ শ্রমিক ট্রলারে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতের ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষনিকভাবে গুরুতর আহত একজনসহ ৯ শ্রমিকের হদিস মিললেও ৩ জনের কোন খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিখোঁজ বাবর আলীর মৃতদেহ উদ্ধার হলেও বিকাল ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকী শ্রমিক একই গ্রামের ফজলে সানার পুত্র শফিকুল ও পুইজালা গ্রামের মানিক মোড়লের পুত্র আজিজুর রহমান নিখোঁজ রয়ে গেছে।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা