সারাদেশ
কুলাউড়া ৫০ শয্যা হাসপাতাল

অচল অ্যাম্বুলেন্স: সেবা থেকে বঞ্চিত রোগীরা

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের অ্যাম্বুলেন্সটি গত ৮ দিন থেকে অচল। ফলে অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোগীরা দ্বিগুণ ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।

সরকারি অ্যাম্বুলেন্স চালক লিটন মিয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্সের এসি পাম্প হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ায় গাড়িটি অচল হয়ে পড়ে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছেন। কিন্তু গত ৮ দিন থেকে অ্যাম্বুলেন্স অচল থাকায় কুলাউড়া হাসপাতাল থেকে রেফার্ড করা মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী হাসপাতালের রোগীরা সরকারি অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা স্বল্প ভাড়ায় দিনে ২ থেকে ৩ বার সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতো। গাড়ি অচল হওয়ায় রোগীদের মৌলভীবাজার কিংবা সিলেট যেতে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ।

জানা যায়, সরকারি অ্যাম্বুলেন্সের জরুরি মেরামত কাজের উদ্যোগ নিতে হবে। সেই বৃটিশ আমলের মত গাড়ি নষ্ট হওয়ার পর টেমোতে জানানো। তারা এসে সঠিকতা যাচাই করে রিপোর্ট প্রদানের পর গাড়ি মেরামত করার সেই দীর্ঘসূত্রিতার কারণে শুধু শুধু সময় বিলম্ব করা হয়। ফলে একটা সমস্যা সমাধানের আগে অন্য একটি ত্রুটি দেখা দেয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, সরকারি গাড়ি নষ্ট হলে ঢাকায় টেমো নামক প্রতিষ্ঠানকে জানাতে হয়। তারা এসে গাড়ির যন্ত্রাংশ সত্যতা যাচাই করে রিপোর্ট দেবে। তারপর সেই যন্ত্রাংশ সরকারি টাকায় কিনে লাগাতে হয়। ফলে কিছুদিন সময়তো যাবে। এসি পাম্প লাগাতে প্রায় ২৫ হাজারের বেশি টাকা খরচ পড়বে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা