সারাদেশ

‌'বাংলাদেশকে এখন কেউ আর ভিক্ষুকের জাতি বলে না'

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা হতদরিদ্র থেকে উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেয়েছি। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখন মাথাপিছু আয় ছিল ৫শ ডলারের মতো আর এখন ২ হাজার ডলারের বেশি।’

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুর শহরের পৌরসভার পাশে সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মির্জা আজম অডিটোরিয়াম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য অবাধ কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে আমরা লক্ষ্যে পৌঁছুতে পারব না। সেজন্য অসংখ্য শিল্প কারখানা থাকতে হবে। সে লক্ষ্যেই অনেকগুলো ইকনোমিক জোন করা হয়েছে। এসব ইকনোমিক জোনে হাজার হাজার শিল্প কারখানা স্থাপিত হবে। এই শিল্প কারখানাগুলোতে অনেক রকম পণ্য উৎপাদিত হবে। শিল্প কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে সামগ্রিক উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে।’

জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।

পরে সন্ধায় জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ও শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা