সারাদেশ

শালিসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: গ্রাম্য শলিসকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে প্রতিপক্ষের হামলায় ইমরান হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে ৪টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় পাকা গ্রামের আব্দুর রশিদের লুট হওয়া ৪টি গরু আব্দুল মালেকের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে সে মারা যায়। নিহত ইমরান হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইন্তার ছেলে আমিন হোসেন গত ১১ ফেব্রুয়ারি একই গ্রামের টিপুর ছেলে মুস্তাক হোসেন (১১) নামের একটি শিশুকে ফুসলিয়ে ফরিদপুরে নিয়ে যায়। পরে ওই দিন রাতে পরিবারের লোকজন মুস্তাককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনা নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি পাকা গ্রামে একটি শালিস বসে। সে সময় হাফিজ ও বাতেনের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্ষায়ে উভয় গ্রুপের ইমরান হোসেন ও জীবনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ইমরানের অবস্থার অবনতি হলে ফরিদপুর ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন আবস্থায় সোমবার দুপুরে হাফিজ গ্রুপের সর্মথক ইমরান মার যায়।

এ ঘটনায় একই গ্রামের আব্দুল বাতেন, শফিউদ্দীন, আব্দুর রশিদ ও কামরুজ্জানের বাড়িঘর ভাঙচুর করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয় ও লুটকৃত গরু উদ্ধার করে গরুর মালিক আব্দুর রশিদের পরিবারের কাছে বুঝে দেওয়া হয়। বর্তমানে পরিস্তিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা