সারাদেশ

মাধবদীর মেয়র মানিক

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার শিল্পাঞ্চল খ্যাত মাধবদী পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মোশাররফ হোসেন প্রধান মানিক।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিত্বে প্রথমবারের মতো নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন তিনি পেয়েছেন ১৭ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মনির হোসেন শামিম হাত পাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫০৯ ভোট, বিএনপি মনোনীত আনোয়ার হোসেন আনু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৪ ভোট ও স্বতন্ত্র থেকে একমাত্র নারী মেয়র প্রার্থী ফরিদা ইয়াছমিন মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৯ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন মাধবদী পৌরসভার বর্তমান মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিককে বেসরকারিভাবে বিজয়ী মেয়র হিসেবে ঘোষণ করেছেন। এসময় রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে মোট বৈধ্য ভোট পড়েছে ১৮ হাজার ২৪২।

এদিকে, এ পৌরসভায় ১২টি ওয়ার্ডে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১ নং ওয়ার্ডে কেশব ঘোষ, ২নং ওয়ার্ডে রাজীব মিয়া, ৩নং ওয়ার্ডে মনির শাহ, ৪ নং ওয়ার্ডে শেখ ফরিদ, ৫নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৬ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডে হায়দার আলী, ৮নং ওয়ার্ডে গৌতম ঘোষ, ৯ নং ওয়ার্ডে দেলোয়ার মিয়া, ১০ নং ওয়ার্ড জাকির হোসেন, ১১নং ওয়ার্ডে নওশের আলী, ১২ নং ওয়ার্ডে বাবুল মিয়া। মহিলা কাউন্সিলর হিসেবে ১,২ ও ৩ নং ওয়ার্ডে পিয়ারা বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ফাতেমা বেগম এবং ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মায়া রাণী দেবনাথ।
এ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও লক্ষ্য করা গেছে। পৌরসভায় মোট ৩২ হাজার ৪৮৩ ভোটের মধ্যে নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ১৮ হাজার ২৪২টি এবং বাতিলকৃত ভোট ৯টি। দুএকটি অনাকাঙ্খিত ঘটনা ও ছোটখাট যান্ত্রিক ত্রুটি ছাড়া ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কোনরূপ সমস্যা হয়নি বলেও জানান বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারবৃন্দ।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা