সারাদেশ

পাবনায় আওয়ামী লীগ কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় আওয়ামী লীগ কর্মী আমিরুল ইসলাম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শুরুর আগে এক পথসভায় ঘাতকদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আহাদ আলী বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী ভিপি মাসুদ, ভিপি আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারায় আধিপত্য নিয়ে বিরোধে আমিরুলকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা