সারাদেশ

গোপালগঞ্জে বসেছে সরস্বতী প্রতিমার হাট

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিভিন্ন স্থানে বসেছে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমার হাট। সনাতন হিন্দু ধর্মাবলম্বী এসব হাট থেকে সরস্বতীর প্রতিমা কিনছেন। জেলার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ও বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করা হচ্ছে। কিন্তু করোনার কারণে এবছর স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হচ্ছে না। জেলার বিভিন্ন প্রতিমা হাটে বেচা বিক্রি কম হচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন প্রতিমার কারিগররা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা।

প্রতি বছরের মত এবছরও মঙ্গলবার শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ও বিভিন্ন মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী স্বরসতী পূঁজা। আর এ পূজার প্রধান অনুসঙ্গ হল প্রতিমা। জেলা শহরের গোহাট সার্বজনীন কালীবাড়ীসহ জেলার অর্ধশতাধিক স্থানে সরস্বতী প্রতিমার হাট বসেছে। আর প্রতিমা বিক্রির জন্য এসব হাটে প্রতিমা নিয়ে এসেছেন কারিগররা। এসব প্রতিমা বেচাবিক্রি চলবে আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত। মানুষ পছন্দ আর সাধ্য মত কিনছেন প্রতিমা। তবে এ বছর প্রতিমার দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বলে দাবী করেন ক্রেতারা। শিক্ষার্থীরা অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকেন দেবীর পায়ে অঞ্জলী দেবার জন্য।

হাটে আনা এক একটি প্রতিমা বিক্রি হচ্ছে আড়াইশ থেকে ৫ হাজার টাকায়। শুধু প্রতিমাই নয় এ হাটে বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণও। তবে করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় হাটে আনা এসব প্রতিমার অধিকাংশই থেকে যাচ্ছে অবিক্রিত। এতে লোকসানের মুখে পড়েছেন কারিগরেরা।

শহরের বটতলা এলাকার গৃহবধূ পপি বালা বলেন, আমার মেয়ে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে। তাই বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। আর বিদ্যার দেবী মা সরস্বতীর আশির্বাদ পাওয়া জন্য এ আয়োজন। মা-র আশির্বাদ পেলে মেয়ে লেখাপড়ায় ভাল করবে এ বিশ্বাসে বাড়িতে সরস্বতির পূজার আয়োজন করে থাকি।

প্রতিমা কিনতে আসা বাজার রোডের উত্তম সাহা, বটতলার প্রত্যাশা মন্ডল, বিষ্ণু সাহা, অসিম রায়, সমীর আইচ, প্রেরণা মন্ডল বলেন, প্রতি বছরের মত এ বছর বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সেজন্য গোহাট সার্বজনীন কালীবাড়ীতে সরস্বতী প্রতিমা কিনতে এসেছি। এখানে প্রতিটি প্রতিমা ২৫০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। গত বছরের তুলানায় এ বছর দাম তুলনামূলক বেশি। দেখে শুনে সাধ্যমত কেনার চেষ্টা করছি।

গোপালগঞ্জ শহরের গোহাট সার্বজনীন কালীবাড়ীর হাটে প্রতিমা বিক্রি করতে আসা তুষার পাল, স্বপন পাল, তপন পাল, দিপক পাল বলেন, করোনার কারণে এসব স্কুল কলেজ বন্ধ রয়েছে। তাই প্রতিমা বেচে-কেনা কম হচ্ছে। আমরা সারা বছর এই পূজা উপলক্ষ্য করে প্রতিমা তৈরি করি। এখন যদি তৈরি প্রতিমাগুলো বিক্রি করতে না পারি তাহলে আমাদের লোকসানের মুখে পড়তে হবে। এমনিতেই করোনার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা নাজুক। একই সাথে প্রতিমা তৈরির কাজে ব্যবহারিত মাটি, ছোন, রংসহ বিভিন্ন সরঞ্জামের দাম প্রতিবছরই বেড়েই চলছে। এতে প্রতিমার দাম কিছুটা বাড়লেও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।

গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত কুমার মল্লিক জানান, যে সব মন্দিরের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে সে সব মন্দিরের স্বাস্থ্য বিধি মানার জন্য বলা হয়েছে।এসব দেখাশোনার জন্য আমাদের একটি টিম যারা মন্দিরগুলো পরিদর্শন করবে।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা