সারাদেশ

টিকা নিলেন মেয়র আইভী 

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী করোনার টিকা (ভ্যাকিসন) গ্রহণ করেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি এলাকার সবাইকে টিকা নেয়ার আহবান জানাচ্ছি। টিকা নিয়ে আপনি সুরক্ষিত থাকুন অন্যকে সুরক্ষিত রাখুুন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে দুটি সরকারি হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ম দিনের মতো করোনা ভ্যাকসিন টিকাদান চলছে। মোট ৬টি টিকা কেন্দ্রে ২৪টি বুথে ২টা পর্যন্ত টিকা দেয়া হয়। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১২ হাজারের অধিক লোকজন। অনলাইনে আবেদন পড়েছে ২৫ হাজার।

এ বিষয়ে, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, নারায়ণগঞ্জে করোনা ভ্যাকসিনের নিবন্ধন ও টিকা গ্রহণকারীদের সংখ্যা বেড়েছে।

গতকাল রোববার একদিনে টিকা নিয়েছেন ২৪শ মানুষ। এ জেলায় প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১২ হাজারের অধিক লোকজন।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন কোভিড পজেটিভ ব্যক্তি। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন রোগী।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা