সারাদেশ

বাকেরগঞ্জের বাচ্চু ডাকাতের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় বাচ্চু হাওলাদার (৪৭) নামে এক ডাকাত সরদারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। তবে দোষী প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১৪ আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

ডাকাতি মামলা দায়েরের ১৩ বছর পর রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুবুল আলম এই দন্ডাদেশ দিয়েছেন।

দন্ডিত ডাকাত সরদার বাচ্চু হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের বাসিন্দা মৃত আশ্রাফ আলী’র ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করীম জানান, ২০০৯ সালের ১৭ অক্টোবর রাত ৩টার দিকে চরাদী গ্রামের বাসিন্দা মোখলেছ সিকদার এর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

ডাকাত দলের সদস্যরা সিদ কেটে ঘরে প্রবেশ করে বাদিসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল সেট এবং ঘড়িসহ ৫৬ হাজার ৭শত টাকার মালামাল লুট করে।

এই ঘটনায় একই দিন মোখলেছুর রহমান বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরবর্তী ২০১০ সালের ৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার তৎকালিন এসআই জহুরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত মামলার নির্ধারিত ৮ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় ডাকাত দলের সরদার বাচ্চু হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং নির্দোষ প্রমাণিত হওয়া মামলার ১৪ আসামিকে খালাস প্রদান করেন। পাশাপাশি রায় ঘোষণাকালে আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতারে ওয়ারেন্ট জারির আদেশ দিয়েছেন বিচারক।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা