সারাদেশ

সবাইকে করোনার টিকা গ্রহণের আহবান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : করোনা টিকার ব্যাপারে কোন ধরণের সন্দেহ পোষণ না করে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে এই টিকা গ্রহণের আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে এ আহ্বান করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী টিকার ব্যাপারে কোন ধরণের বিভ্রান্ত সৃষ্টি না করে গণমাধ্যম কর্মীদেরও এই টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।
তিনি বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনামুক্ত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় দুই সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

এ সময় সংসদ সদস্য শামীম ওসমান শহরের পুরান কোর্ট এলাকায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জন্য নির্মাণের পরও তিন বছর যাবত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটিকে হার্ট চিকিৎসার জন্য একটি আধুনিক হাসপাতাল করার দাবি জানান।

বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, যেহেতু ভবনটি আইন মন্ত্রণালয়ের অধিনে রয়েছে, তাই এ ব্যাপারে যথাশীগগির এই মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করা হবে। আইন মন্ত্রণালয় তাদের পরিত্যক্ত ভবনটিকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করতে সম্মত হলে সেখানে দ্রুত হার্ট চিকিৎসার হাসপাতাল করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

সান নিউজ/এনএসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা