সারাদেশ

ফুলে ফুলে সমারোহ খুবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে ছেয়ে গেছে নানা বর্ণের ফুলের সমারোহে। ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছি ও প্রজাপতি। মৌমাছিরাও ব্যস্ত মধু আহরণে। সেই সাথে ঘুরতে আসা মানুষেরাও উপভোগ করছে ফুলের সৌন্দর্য।

একদিকে বসন্তের আগমন অন্যদিকে ভালবাসা দিবস দুটিতে মিলে হয়েছে একাকার। করোনার মহামারীর কারণে এবার খুলনাতে কোনো অনুষ্ঠানের আয়োজন না থাকলেও খুবি ক্যাম্পাস নানা বর্ণের ফুলে শোভিত হয়েছে। ফুল ফুটে পথ চেয়ে আছে। বসন্তের প্রথম দিনে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাস প্রাঙ্গণে দর্শনার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ অনেকেই ঘুরতে আসেন এবং সেই সাথে তুলে নেন ফুলের সাথে নিজের ছবিটিও।

সবুজ ক্যাম্পাসের ইটপাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে রঙ-বেরঙের বাহারি ফুল। নজরকাড়া সব ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ দর্শনার্থীরা ব্যস্ত ছবি তোলায়। সৌন্দর্য বাড়িয়েছে প্রস্ফুটিত ফুলে। এই মনমুগ্ধকর দৃশ্য যে কাউকেই বিমোহিত করবে।

এখানে শোভা পাচ্ছে নানা প্রকারের গাঁদা, আকাশি সাদা স্নোবল, সালভিয়া, দোপাটি, ক্যালেন্ডোলা, দায়েনথাঁচ, ফ্লোগর্স, ইন্টালিয়াম, স্নাকড্রাগন, পেনজি, কারিয়াফছি, ভারবিনা, পিটুনিয়া, স্টার গোল্ড, মৌচন্ডা, পানচাটিয়া, অ্যালমন্ডা, গ্লাডিয়া, তালপাম্প, চন্দ্রমল্লিকা, ইনকা, ছোট চায়না গাঁদা, মোরগঝুঁটি, কসমস, জুঁই, চামেলি ছাড়াও আছে টগর, বেলি এবং সাইকাস, ক্রিসমাস, জবা, রঙ্গন এমনকি কয়েকটি গাছে পলাশ ফুলও। পলাশের ডাল ভরে গেছে ফুলে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ এর সম্মুখে, শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের চারপাশে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন, শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন, অগ্রণী ব্যাংক, পোস্ট অফিস ভবন, ওয়াকওয়ে, একাডেমিক ভবন ও আবাসিক হল, উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে। ফুটেছে নানা প্রকারের ফুল। শোভা পাচ্ছে অসংখ্য ফুল। যেন রঙিন কার্পেট বিছানো। এসব স্থানে প্রায় ৩৫ থেকে ৪০ ধরণের ফুলের শোভা পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা ফাহিম বলেন, আমার স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। দেখে আমাদের খুব ভালো লাগছে। নানা জাতের ফুল দেখে আমরা বিমোহিত। ভীষণ ভালো লাগছে।

ফুল বাগানের মালি মোঃ রেজাউল করীম বলেন, প্রায় প্রতিদিনই দর্শনার্থী এখানে আসেন, ঘুরেন কিছু সময় কাটিয়ে ছবি তুলে চলে যান। তবে আজকে বিশেষ দিন তাই একটু বেশি দেখা যাচ্ছে দর্শনার্থী। এখানে প্রায় ৩০-৪০ প্রজাতির ফুল ফুটেছে বাগানে। বেশি ফুটেছে ইনকা গাদা, সালভিয়া, জাম্বু গাধা, ক্যালেন্ডোলা, পিটুনিয়া, গোলাপ। ফুলের সিজন অনুযায়ী ফুলের চারা লাগানো হয় বাগানে। এখানে ৮-১০ মালি ফুলের বাগানের পরিচর্যা করেন।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশ জানান, গত বছরের ন্যায় এবারও ক্যাম্পাসে ফুল ফোটানোর চেষ্টা করা হয়েছে। এবারও লাগানো চারায় ভালো ভাবেই ফুল ফুটেছে। তবে মাঝে একদিন বৃষ্টি হওয়ায় ফুলের কিছুটা ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও এবার ফুল আরও ১৫ দিন ভালোভাবেই থাকবে বলে আমরা আশা করছি। ক্যাম্পাসে আরও নতুন ফুলের চারা লাগানো যায়, তবে সেক্ষেত্রে জনবল ও চারা ক্রয়সহ নার্সিংয়ে আরও বাজেট বাড়ানো দরকার।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা