সারাদেশ

জুটমিল চালু ও পাওনা পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক: বন্ধকৃত বেসরকারি জুটমিল চালু ও শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা।

খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলসসহ বন্ধকৃত বেসরকারি জুটমিল চালু ও শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

এর আগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও দুপুর ২টার দিকে মিছিল সহকারে শ্রমিকরা খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম পরিচালক মো. মিজানুর রহমানের নিকট ও স্মারকলিপি প্রদান করেন ও শ্রম কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মো. আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, ওয়াহিদ মুরাদ, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, নিজামউদ্দিন, বাবুল আক্তার, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আ. ওহাব, শহিদুল সর্দার, ডা. ফরিদ হোসেন ও আমির মুন্সি প্রমুখ।

এসময়ে নেতৃবৃন্দ বলেন, ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষে প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য স্মারকলিপি প্রদান করেছি। বক্তারা অতিদ্রুত দাবি মেনে নেয়ার জন্য আহবান জানান। এছাড়া শ্রমিক নেতারা জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা, এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সান নিউজ/এমকেএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা