সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুধল ও রামরাইলে দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদরের ফুলবাড়িয়ার হিরু খানের ছেলে আজিজ খান (২৭) ও জেলার সরাইল উপজেলার কালিকচ্ছের আব্দুর রউফ চৌধুরীর ছেলে শান্ত চৌধুরী (২৮)।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার বুধল গ্রামে একটি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডেকোরেটরের ছয়জন শ্রমিক কাজ করতে যান। কাজ শেষে সন্ধ্যায় তারা ব্যাটারি চালিত অটোরিকশাযোগে জেলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজ খান নামের এক যুবককে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, হাসপাতালে আনার পর ইসিজি করে ডেকোরেটরের এক স্টাফের মৃত্যু নিশ্চিত হয়েছি।

এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর থেকে রামরাইলে শান্ত চৌধুরী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ ধারণা করছে, কোনো একটি যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক শওকত হোসেন বলেন, শান্ত চৌধুরী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে বুধলের সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, রামরাইলে মরদেহ উদ্ধারের সময় সদর মডেল থানার পুলিশ হাইওয়ে পুলিশকে সহায়তা করেছে। দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ জানায়নি। যদি মহাসড়কে দুর্ঘটনা হয়ে থাকে তা হাইওয়ে পুলিশের বিষয়। এরপরও খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারব।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা