সারাদেশ

নাটোরে টিকা নিয়েছেন সাংসদসহ ৬১০০ জন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে এগিয়ে চলছে করোনা প্রতিষেধক টিকা গ্রহণ কার্যক্রম। জেলায় শুক্রবার পর্যন্ত ৬ হাজার ১০০ জন ব্যক্তি কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন। অপরদিকে শনিবার নাটোর সদর হাসপাতালে প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন নাটোরের স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ও সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদসহ ৭৫৬ জন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে দুইজন সংসদ সদস্য বুথে টিকা গ্রহণ করেন। সেখানকার প্রশিক্ষিত নার্স তাদের শরীরে ভ্যাকসিন প্রদান করেন। ভ্যাকসিন গ্রহণ শেষে দুই সংসদ সদস্য তাদের প্রতিক্রিয়া জানান। এসময় তারা সবাইকে বিভ্রান্ত থেকে সরে এসে টিকা গ্রহণ করার আহবান জানান।

শফিকুল ইসলাম মিশুল (এমপি) বলেন, বাংলাদেশ থেকে করোনা প্রতিরোধে টিকা গ্রহণের কোন বিকল্প নেই। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তিনি সকলকে টিকা গ্রহণের আহবান জানান। অপরদিকে রত্না আহমেদ (এমপি ) বলেন, টিকা গ্রহণ নিরাপদ ও করোনা মুক্ত থাকার একটি কার্যকরী উপায়। তিনি নিজেও টিকা নিয়েছেন । কিন্তু কোন অসুবিধা হয়নি। তিনিও সবাইকে টিকা গ্রহণের আহবান জানান।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা