সারাদেশ

রংপুরে ৩ দিনব্যাপী বসন্ত উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরে নর্থ ক্যানভাস বাংলাদেশের আয়োজনে ৩ দিনব্যাপী বসন্ত উৎসবের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর টাউনহল চত্বরে বসন্ত উৎসবে হ্যান্ডপেইন্ট পোশাক প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, বই প্রদর্শনী, শীতের পিঠা সমাহার, আড্ডা ও বাউল সংগীতের মধ্য দিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও শিখা সংসদ রংপুরের সভাপতি বিপ্লব প্রসাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, সভাপতিত্ব করেন নর্থ ক্যানভাস বাংলাদেশের আহসান আহমেদ। বক্তব্য রাখেন কবি নাহিদ আফরোজ লিজা, নর্থ ক্যানভাস বাংলাদেশের সাজ্জাদ হায়দার স্বাধীন, পাঞ্জাবীওয়ালার স্বত্বাধিকারী মাহে আলম রিপন। ৩ দিনব্যাপী বসন্ত উৎসব আগামী ১৪ ফেব্রুয়ারি রোববার শেষ হবে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা