সারাদেশ

নির্বাচনী প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী লিংকনের শোডাউন

নিজস্ব প্রতিনিধি, ভোলা: পঞ্চম ধাপে আসন্ন ভোলা পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন নির্ধারিত প্রতীক বরাদ্দ দিয়েছেন।

এর ফলে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। পঞ্চম ধাপে আগামী (২৮ ফেব্রুয়ারি) ভোলা ও চরফ্যাশন পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

তারই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রচার প্রচারনা। ভোলা পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন লিংকন এর নেতৃত্বে উট পাখি প্রতীক নিয়ে আজ বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ির মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ৩নং ওয়ার্ডের আমতলা, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এসময় মিছিলে ৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৯ জন ও নারী ভোটার ১৮ হাজার ২৪৫ জন। ভোলা পৌরসভায় মোট ২০টি ভোটকেন্দ্রে ১২২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা