সারাদেশ

টাঙ্গাইলে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫,৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নেতা মো. আসাদুল ইসলাম, জেলা শাখার আহবায়ক মো. মনিরুজ্জামান, সদস্য সচিব মো. মাহতাবুল ইসলাম, সখিপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক রমজান আলী, মেজর জেনারেল আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক ভবেশ মুকুট প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর যাবত আমরা খুব অবহেলিত। যুগের পর যুগ পার হলেও আমাদের এমপিওভক্তি করা হচ্ছে না। তাই প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে আমাদের এমপিও ভুক্তি করতে হবে। অন্যথায় আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন ফেডারেশন নেতৃবৃন্দরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা