সারাদেশ

এমপিওভুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষককদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃৃৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোলা সদর রোডে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, ভোলা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, ভোলা জেলা শাখার সভাপতি, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও নাজিউ রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মো. আফজাল হোসেন, সহসভাপতি বিপ্লব চন্দ্র মন্ডল, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের প্রভাষক মো. সালাহ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বেসরকারি কলেজে বিধিমোতাবেক নিয়োগ প্রাপ্ত সারাদেশের ৫,৫০০জন অনার্স-মাস্টার্স শিক্ষক জনবলে অর্ন্তভূক্ত না থাকার অজুহাতে দীর্ঘ ২৮ বছর থেকে সরকারি সুযোগ সুবিধার (এমপিও) বাইরে রয়েছে। প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। ডিগ্রি ৩য় শিক্ষকগণ ও কামিল (মাস্টার্স) শ্রেণির শিক্ষকগণও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স-মাস্টার্স শিক্ষকগণও এনটিআরসিএ সনদধারী হয়েও জনবল ও এমপিও নীতিমালায় অন্তর্ভূক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছে না। যা চরম বৈষম্য ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। এসময় তারা বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫,৫০০জন শিক্ষককে এমপিওভুক্ত করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা