সারাদেশ

তজুমদ্দিনে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার সেম্পুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ির ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আকলিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়।

নিহত আকলিমার বাবা আজিজল ইসলাম অভিযোগ করে বলেন, আমার মেয়ের ৯ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়। বুধবার রাতে আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে আকলিমার স্বামী ফরহাদসহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন, জান্নাতের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন নিহতের পরিবার।

এঘটনায় অভিযুক্ত ফরহাদ ও তার পরিবার পালাতক রয়েছে।

স্থানীয়রা তজুমদ্দিন থানায় ওসি জিয়াউল হক জানানা, আমরা নিহতের পরিবারে কাছ থেকে একটি অভিযোগ পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার করি। নিহতের লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন স্পষ্ট নয়। অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ইমতিয়াজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা